• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি ড. ফখরুদ্দীন-ড. নয়ন বাঙালির হ্যান্ডশেক, কনক সারোয়ার-নবনীতা চৌধুরীর প্রতিক্রিয়া! কোরবানির পশুর চামড়া: সিন্ডিকেটের গ্রাসে গরিবের হক- মোহাম্মদ মনিরুজ্জামান মনির কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী গঙ্গা চুক্তি ১৯৯৬: মেয়াদ শেষে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু?- মোহাম্মদ মনিরুজ্জামান মনির মমতাময়ী মা দুঃখ বিলাসী মন- কবি শফিকুল ইসলাম “‘৪০ কোটির বন নিজের নামে’ রিপোর্ট অসত্য, প্রতিবাদ জানালেন যুগ্মসচিব তানভীর আহমেদ” বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন

“৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে পাল্টা মামলার নির্দেশ আদালতের”

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নাটোর,তারিখ: ৫ মে ২০২৬, মঙ্গলবার: নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা দায়েরের ঘটনায় বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন। একই সঙ্গে ৭ দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল ওই শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিষয়টি সামনে আসে। মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হলেও জন্মনিবন্ধন অনুযায়ী ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ৭ বছর। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আদালত তাৎক্ষণিক শিশুটির জামিন মঞ্জুর করে বাদী ও তদন্ত কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন। আজ তদন্ত কর্মকর্তা এসআই বখতিয়ার হোসেন ও বাদী শাহানুর রহমান আদালতে হাজির হন।

তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা আত্মগোপনে থাকায় বয়স যাচাই করা সম্ভব হয়নি। ক্ষমা চাইলে বিচারক বলেন, “এ অপরাধের কোনো ক্ষমা নেই। বয়স দুই-এক বছর কমবেশি হতে পারে, তাই বলে ৭ বছরের শিশুর বয়স ২১ বছর লেখার কোনো সুযোগ নেই।”

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল কাদের জানান, দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারা অনুযায়ী সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য সরবরাহ করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

আদালত তদন্ত কর্মকর্তা বখতিয়ার হোসেনকে অবিলম্বে বাদীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ৫ মে ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা