• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী

ইউনাইটেড জার্নাল ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘটনায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী।

নবনিযুক্ত দুই উপাচার্যই স্কুল অব লিডারশীপ ইউএসএ, বাংলাদেশ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্কুল অব লিডারশীপ ইউএসএ, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী বলেন, “অধ্যাপক শরীফুল করিমের জ্ঞান ও দূরদর্শী নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্কুল অব লিডারশীপ ইউএসএ, বাংলাদেশ চ্যাপ্টারের চীফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্কে এমএ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী বলেন, “অধ্যাপক মতিনুর রহমানের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি দুই শ্রদ্ধেয় শিক্ষাবিদের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব কামনা করে বলেন, তাদের নেতৃত্বে দুই বিশ্ববিদ্যালয়ই আলোকিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা