ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন।
বিশেষ প্রতিবেদক | ঢাকা | ২২ আগস্ট ২০২৬, শনিবার_
ময়মনসিংহ জেলার ঢাকাস্থ সম্মানিত নাগরিকবৃন্দের মতবিনিময় সভা ও সাধারণ সভা শনিবার বিকাল ৫টায় মিরপুরের বৃহত্তর ময়মনসিংহ ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন হুমায়ন এর সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন এমদাদুল ইসলাম রনি ও শফিকুর রহমান আকন্দ।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিকেএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম মাহফুজুল হক, সাবেক অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর জোবায়েদ হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন মতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছামাদ আকন্দ, ন্যাশনাল ইউথ ফোরাম এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনির, শিল্প উদ্যোক্তা ও সংবাদকর্মী এইচ আলী খান কাজল, মতবিনিময় ও সাধারণ সভার লিয়াজোঁ কমিটির সম্মানিত সদস্য জনাব আফজাল হোসেন।
মুক্ত আলোচনা পর্বে সমিতির সম্মানিত সদস্যরা জেলার উন্নয়ন, ঢাকায় বসবাসরত ময়মনসিংহবাসীদের কল্যাণ এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভার শেষ সর্বসম্মতিক্রমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিকেএম মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন মতিকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা সমিতির কমিটি পুনঃগঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির কার্যক্রম গতিশীল করতে এবং ময়মনসিংহের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
—