• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

মমতাময়ী মা

Reporter Name / ৩৮৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মমতাময়ী মা
অরনী চৌধুরী

পৃথিবীর সকল মায়েদের বিশ্ব মা দিবসের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে অনেকের মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ঐ সকল মাকে আল্লাহ্ জান্নাতবাসী করে দিন আমিন।


মায়ের স্নেহের শীতল আঁচলে বেড়ে ওঠে নব প্রাণ
প্রথম যে জন শোনায় আমায় ধরণীর কলতান,
মায়ার আবীরে, স্নেহের নিবিড়ে আগলে রাখে যে মা
তোমার প্রেমের তুল্য তো নেই, নেই কোনোই উপমা।

নিঃস্বার্থ সেই ভালোবাসাতে নেই কোনোই দাবি
সন্তান শুধু বোঝে গো মা, তুমি তো তার সুখের চাবি,
তোমার দু’চোখে ভাসে মা কেবল সন্তানেরই মঙ্গল
হাসিমুখে সয়ে নাও তুমি যাতনা ও চোখের জল।

জগৎ সংসারে কত যে তোমার ত্যাগের ইতিহাস
নিজের সুখকে তুচ্ছ করে গড়ো সন্তানের সুন্দর ভবিষ্যৎ,
অধিকার নিয়ে লড়াই করো প্রতিষ্ঠায় আমাদের
তোমার মায়ায় ঘুচে যায় সব দুঃখ-কষ্ট আমাদের।

সব সন্তানের চোখেতে মা তুমি শ্রেষ্ঠ অদ্বিতীয়া
তোমার মাঝেই খুঁজে পাই মা শান্তির ঠিকানা,
শান্তি ও সুখের শ্রেষ্ঠ ঠিকানা তুমি মা মমতাময়ী
হৃদয়ের মাঝে থেকো তুমি মা চিরকাল জয়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা