• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব।

স্পেশাল করেসপন্ডেন্ট - এইচ আলী খান কাজল / ১৮২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব।

বিশেষ প্রতিবেদক | ঢাকা | ২৪ আগস্ট ২০২৬, সোমবার।।

ঢাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার নাগরিকদের নিয়ে গঠিত “ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমানকে সভাপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতিকে মহাসচিব নির্বাচিত করা হয়।

শনিবার, ২২ আগস্ট বিকেল ৫টায় মিরপুরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন অডিটোরিয়ামে সমিতির মতবিনিময় সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন হুমায়ন এবং সঞ্চালনা করেন এমদাদুল ইসলাম রনি।

সভার মূল আলোচ্য বিষয় ছিল ময়মনসিংহ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন সেক্টরের বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। এ উপলক্ষে সমিতির যুগ্ম মহাসচিব মোহা. মোয়াজ্জেম হোসেন মতি একটি প্রস্তাবিত উন্নয়ন রূপরেখা উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখেন: বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম মাহফুজুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জোবায়েদ হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আসাদুজ্জামান নূর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছামাদ আকন্দ, ন্যাশনাল ইউথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনির, শিল্প উদ্যোক্তা এইচ আলী খান কাজল এবং সমিতির লিয়াজোঁ কমিটির সদস্য আফজাল হোসেন ও শফিকুর রহমান আকন্দ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।

নবনির্বাচিত সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, “ময়মনসিংহকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি খাতে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে তা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি বলেন, “ঢাকায় বসবাসরত ময়মনসিংহের নাগরিকদের মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে একটি কার্যকর উন্নয়ন রূপরেখা বাস্তবায়ন করতে চাই।”

বক্তারা জোর দিয়ে বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানের শেষে বিদায়ী সভাপতি বক্তব্য দেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব অতি দ্রুততার সহিত ময়মনসিংহ জেলা কমিটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা