• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট

মতিউর রহমান মতি, জেলা প্রতিনিধি ময়মনসিংহ / ১১৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট
হাইজিন পার্সেল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা, ৯৬ জন ভর্তি

ময়মনসিংহ, ১৪ জুন ২০২৬:
হাম আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার আজিজ টুটুলসহ সংগঠনের নেতৃবৃন্দ। তারা অসচ্ছল হাম আক্রান্ত রোগীদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করেন।

আর্থিক সহায়তা ও পিপিই-
আক্রান্ত পরিবারগুলোকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। একইসাথে চিকিৎসক, নার্স, আনসার সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্ট নেতারা বলেন, _“মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি হাম আক্রান্ত রোগীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”_

হাসপাতালের সর্বশেষ তথ্য-
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ওয়ার্ডে ২৫ জন ভর্তি হয়েছেন, ২৮ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময় ১ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৬ জন রোগী চিকিৎসাধীন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ২ হাজার ৮৭ জন রোগী ভর্তি, ১ হাজার ৯৪০ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৫১ জন মারা গেছেন।

প্রতিবেদক: মতিউর রহমান মতি
জেলা প্রতিনিধি ময়মনসিংহ, দি ইউনাইটেড জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা