• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি ড. ফখরুদ্দীন-ড. নয়ন বাঙালির হ্যান্ডশেক, কনক সারোয়ার-নবনীতা চৌধুরীর প্রতিক্রিয়া! কোরবানির পশুর চামড়া: সিন্ডিকেটের গ্রাসে গরিবের হক- মোহাম্মদ মনিরুজ্জামান মনির কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী

গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব

মতিউর রহমান মতি, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ। / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব

ময়মনসিংহ প্রতিনিধি, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ জুন উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার সিনিয়র মনিটরিং কর্মকর্তা, ময়মনসিংহ অঞ্চল ড. মো. সালাহউদ্দিন কায়সার, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নীসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীরা কংগ্রেসে অংশগ্রহণ করেন।

কংগ্রেসে বক্তারা সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদনে নিরাপদ চাষাবাদ পদ্ধতি, পুষ্টিগুণ নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এবং আইপিএম পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। তারা বলেন, নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে যেমন কৃষকের আয় বাড়বে, তেমনি ভোক্তারাও পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. এনামুল হক কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনের ওপর জোর দেন এবং উপজেলা কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান।

কংগ্রেসের শেষ পর্বে অতিথিরা উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও সবজি জাতের গাছের চারা বিতরণ করেন। পরে তারা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে স্থাপিত ‘নিরাপদ কৃষি কর্ণার’ স্টল পরিদর্শন করেন। স্টলে নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন উপকরণ ও জৈব বালাইনাশক প্রদর্শন করা হয়।

মতিউর রহমান মতি
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা