• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

“পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ”

Reporter Name / ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢাকা, ৫ মে: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘অ্যাক্রস দ্য বোর্ড’ একই থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। সেখানে যে সরকারই আসুক না কেন, আমাদের অবস্থান পরিবর্তন হবে না। আমরা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেবো।”

গতকাল ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩ আসনের ভোট গণনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের কোনো রাজ্যের সরকার পরিবর্তনে বাংলাদেশের দ্বিপাক্ষিক নীতি প্রভাবিত হয় না। তিস্তা চুক্তি, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনাসহ মূল ইস্যুগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার বিষয়। তাই পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও ঢাকার ‘বাংলাদেশ ফার্স্ট’ কূটনীতি অটুট থাকবে বলেই ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী।

দি ইউনাইটেড জার্নাল ডেস্ক
তথ্যসূত্র: ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিমন্ত্রীর বক্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা