• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ।

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ।

আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জাহিদ খান এবং জর্জিয়া বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নাহিদুল এইচ. খান সাহেল।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও দলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দীন বিপ্লব, সাবেক ছাত্রদল নেতা ও ইউএসএ প্রবাসী ডিউক খান, স্কুল অব লিডারশিপ ইউএসএ SOLE এর নির্বাহী সদস্য ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ইয়ুথ ফোরামের মেহেদী হাসান, মহিলা দলের শিউলি আক্তারসহ বাঙালির পাঠশালা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জাহিদ খান বলেন, _“স্বৈরশাসনের দুঃসময়ে বাংলাদেশকে রক্ষার সংকল্প নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে সেভ বাংলাদেশ এর যাত্রা শুরু। দেশের যে কোন সংকটে আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকবো ইনশাআল্লাহ।”_

নাহিদুল এইচ. খান সাহেল বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে জর্জিয়া বিএনপি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে সাথে নিয়ে আমরা দেশ গঠনে ভূমিকা রাখবো।”_ তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে মোহাম্মদ মনিরুজ্জামান মনির স্কুল অব লিডারশিপ ইউএসএ SOLE এর পক্ষ থেকে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ বিনির্মাণে উভয় সংগঠনকে সবসময় পাশে চান এবং নিজেরাও পাশে থাকার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা