• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মতিউর রহমান মতি, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ / ২৭১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ময়মনসিংহে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গফরগাঁও, ময়মনসিংহ, ১৯ জুন ২০২৬:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে। সে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ির উঠানের একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল মাহিম। বাতাসে বাঁশটি হেলে পড়লে বিকেলে সে নিজেই গাছে উঠে বাঁশটি পুনরায় সোজা করার চেষ্টা করে। এ সময় বাঁশটি গাছের পাশ দিয়ে যাওয়া ৪০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।

মতিউর রহমান মতি
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা