• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা: ড. সিরাজুল সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত

ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

মতিউর রহমান মতি, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ / ২৭৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬


ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

স্বজনদের অভিযোগ: ধর্ষণের পর হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই

ময়মনসিংহ, ধোবাউড়া, ১৪ জুন ২০২৬: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত শিশুর নাম নিছান মনি, বয়স ৫। সে উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামের রাজু মিয়ার মেয়ে।

ঘটনার বিবরণ-
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার আসরের নামাজের পর থেকে শিশু নিছান মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মসজিদের মাইকে ঘোষণা ও খোঁজাখুঁজির পর বাড়ির পাশে কংস নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, মরদেহ গোসলের সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও যৌন নির্যাতনের আলামত দেখা গেছে। তাদের দাবি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আরিফ হোসেন ১৪ এবং মারুফ হোসেন ২০ কে আটক করেছে পুলিশ।

বাবা-মার কান্না-
সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শিশুর বাবা-মা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশের বক্তব্য-
অতিরিক্ত পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান বলেন, _“ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।”_

প্রতিবেদক: মতিউর রহমান মতি
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা