• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
মনির-নাফিজ-রনির নেতৃত্বে পেশাজীবী দলের সাংগঠনিক টিম গঠন। দেশব্যাপী মহানগর ও জেলা কমিটি গঠন-পুনর্গঠনের দায়িত্ব প্রদান। জাতীয় জাদুঘরে ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা: ড. সিরাজুল সভাপতি, বিপ্লব সাধারণ সম্পাদক সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট

জাতীয় জাদুঘরে ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকা: বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘নদী ও পাখি’। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে বেসরকারি সংস্থা ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠানের তোলা পাখির ছবি এবং আবির আব্দুল্লাহর তোলা নদীর ছবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, ভারতীয় ডেপুটি হাই কমিশনার পাওন কুমার তুলসি দাস বাড়ৈ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), বাংলাদেশের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান।

এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করে নাফিজ মাহবুব বলেন, “পাখির ডানায় যেন প্রকৃতির কবিতা। তার মিষ্টি ডাক আর মুক্ত আকাশে উড়ে চলা মনে করিয়ে দেয়, সৌন্দর্য আসলে স্বাধীনতাতেই।”

আয়োজকরা জানান, নদী ও পাখিকে কেন্দ্র করে সাজানো এই প্রদর্শনীর মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা