• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন মতি: ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্ব। ময়মনসিংহ জেলা সমিতির মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটি পুনঃগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেভ বাংলাদেশ ও জর্জিয়া বিএনপি, ইউএসএ। গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাবেক সভাপতি মরহুম মাহফিজুর রহমান বাবুলের স্মরণে ঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

Reporter Name / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
oplus_2

*দি ইউনাইটেড জার্নাল – বিশেষ সংবাদ*

৫ মে ২০২৬, মঙ্গলবার: বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র সাবেক মহাসচিব, সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা সমিতির প্রধান উপদেষ্টা মরহুম মাহফিজুর রহমান বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৬টায় মিরপুর-১৪ এর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ঢাকাস্থ ময়মনসিংহ জেলাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমিতির মহাসচিব নাসির উদ-দৌলা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম মহাসচিব ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন,”মরহুম মাহফিজুর রহমান বাবুল সাহেব ছিলেন ময়মনসিংহবাসীর অভিভাবক। সংগঠন ও সমাজসেবায় তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন আমাদের পরিবারের সদস্য। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।”

তিনি, বাবুল সাহেবের দেখানো পথে ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর ময়মনসিংহের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার সবাইকে আহবান জানান।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা অংশ নেন।

দি ইউনাইটেড জার্নাল প্রতিনিধি

আয়োজনে: ঢাকাস্থ ময়মনসিংহ জেলাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা