• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
গফরগাঁওয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ২ ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের পাশে রেড ক্রিসেন্ট রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও ৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি ড. ফখরুদ্দীন-ড. নয়ন বাঙালির হ্যান্ডশেক, কনক সারোয়ার-নবনীতা চৌধুরীর প্রতিক্রিয়া! কোরবানির পশুর চামড়া: সিন্ডিকেটের গ্রাসে গরিবের হক- মোহাম্মদ মনিরুজ্জামান মনির কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল ৫ মে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী তাঁকে ১ বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত হিসেবে যোগদানের তারিখ থেকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গঠিত এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

– দি ইউনাইটেড জার্নাল ডেস্ক

তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ৫ মে ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা