• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
৪০ বছর পর জাতিসংঘের সভাপতির মসনদে বাংলাদেশ, খলিলুর রহমান নির্বাচিত মিরপুরে ফ্ল্যাটের ভেতর মায়ের মরদেহ পচে গেল, সন্তানদের খোঁজ মেলেনি ড. ফখরুদ্দীন-ড. নয়ন বাঙালির হ্যান্ডশেক, কনক সারোয়ার-নবনীতা চৌধুরীর প্রতিক্রিয়া! কোরবানির পশুর চামড়া: সিন্ডিকেটের গ্রাসে গরিবের হক- মোহাম্মদ মনিরুজ্জামান মনির কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা জানালেন স্কুল অব লিডারশীপ ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন বাঙ্গালী গঙ্গা চুক্তি ১৯৯৬: মেয়াদ শেষে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু?- মোহাম্মদ মনিরুজ্জামান মনির মমতাময়ী মা দুঃখ বিলাসী মন- কবি শফিকুল ইসলাম “‘৪০ কোটির বন নিজের নামে’ রিপোর্ট অসত্য, প্রতিবাদ জানালেন যুগ্মসচিব তানভীর আহমেদ” বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন

“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ চলছে: গৃহায়ন মন্ত্রী”

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

তারিখ: ৫ মে ২০২৬, মঙ্গলবার: বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, “দাফতরিক কার্যক্রম সহজ করতে সমন্বিত অফিস ভবন নির্মাণ, বিদ্যমান ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণ কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।” এসব প্রকল্প বাস্তবায়নে তিনি জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও জানান, রাজউক, বিভাগীয় শহরগুলোর উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছেন। ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এ সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ৫ মে ২০২৬

– দি ইউনাইটেড জার্নাল ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা