দুঃখ বিলাসী মন
কবি শফিকুল ইসলাম
দুঃখ বিলাসী মন,
দুঃখ ফিরবে কতক্ষণ?
মেঘ যেমন কেঁদে শেষে
হাসে রাঙা প্রভাত ক্ষণ।
জীবন নদীর ঢেউয়ে ঢেউয়ে
আসে কত ঝড় বেদনা,
তবু আশার প্রদীপ জ্বেলে
মানুষ খোঁজে নতুন ঠিকানা।
যে হৃদয়ে কষ্ট থাকে,
সেই হৃদয় ভালোবাসে,
চোখের জলে লেখা গল্প
একদিন সুখ হয়ে হাসে।
অন্ধকারও হার মানে
সূর্যেরই আলোর কাছে,
দুঃখ যদি সাথী হয়ও—
সময় তাবে দুরে রয়।
তাই ও মন, ভেঙে পড়িস না,
রাত পেরুলে ভোর তো আসে,
দুঃখ বিলাসী এই জীবনও
একদিন সুখের গান ভাসে।